০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় ঈদ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৬২৬

যশোরের শার্শা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

যশোর জেলা ও শার্শা উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দের নির্দেশনায় এবং শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু-এর সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচির আওতায় এলাকার বিপুল সংখ্যক দুস্থ ও অসহায় মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন ফলজ ও বনজ চারা রোপণ করা হয়।

পুরো আয়োজনটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন শার্শা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শরিফুজ্জামান পরাগ। আয়োজকরা জানান, উৎসবের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আর্তমানবতার সেবা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তাদের এই ধরনের জনহিতকর কাজ আগামীতেও অব্যাহত থাকবে। তারা সমাজের সামর্থ্যবানদেরও এই ঈদে গরিব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং উপস্থিত সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানানো হয়।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

শার্শায় ঈদ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট: ১১:২৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬