০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে আতঙ্কে ভুক্তভোগী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৬১৪

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল এলাকায় চাঁদা না দেওয়ায় এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিশ্বেশ্বর বসু কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, একই এলাকার তবিবার রহমান ও আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর ফিরোজ হোসেন গত প্রায় ১৫ দিন ধরে বিশ্বেশ্বর বসুর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা জঙ্গলবাধাল মৌজার ৩৩৩, ৩৩২, ৩৩১, ৩২৯, ৩২৫ ও ৩২৩ নম্বর দাগের মোট ৫৯ শতক জমি দখল করে নেয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর দাবি, গত মঙ্গলবার সকালে তিনি নিজের জমিতে গেলে অভিযুক্তরা তাকে বাধা দেয় এবং আবারও চাঁদা দাবি করে। এতে প্রতিবাদ করলে তাকে মারধর ও হত্যার হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এর আগেও গত ১২ মার্চ একই বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছিল বলে জানান তিনি। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে বসুন্দিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে আতঙ্কে ভুক্তভোগী

আপডেট: ০৮:৪৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬