০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যশোর-মাগুরা মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে এক ব্যক্তি নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৬২৫

যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া বেলতলা এলাকায় সোমবার সকাল ৯টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রশিদ (৫০) নিহত হন। তিনি শহরের পুরাতন কসবা পালবাড়ি মোড়ের গ্যাসের দোকান ‘সোনালী ট্রেডার্স’-এর সহকারী ম্যানেজার ছিলেন এবং সদর উপজেলার জোতরহিমপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

সংঘর্ষে আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা অন্তর (২৪), যিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাতে জানা যায়, আব্দুর রশিদ ও অন্তর মোটরসাইকেল যোগে দোকানের উদ্দেশ্যে রওনা দেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোর-মাগুরা মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে এক ব্যক্তি নিহত

আপডেট: ১১:৩৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬