০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যশোর ট্যাক্সেস বার নির্বাচনে তাজু-বোরহান প্যানেলের ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৫৩০

আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন। ইতিমধ্যে দুটি প্যানেল ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছে—একটি শাহজাহান আলী বিশ্বাস ও ইসতিয়াক আহমেদ পরিষদ এবং অপরটি তাজু-বোরহান পরিষদ।

রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসহক তাজু-বোরহান পরিষদের তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন। মনোনয়নপত্রে কাটাকাটি, ওভাররাইটিংসহ বিভিন্ন অসঙ্গতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন সহসভাপতি পদপ্রার্থী একেএম আকরাম হোসেন ও শাহানাজ সুলতানা রিনা এবং সদস্য পদপ্রার্থী তানজীন নুর পূর্বাশা। এছাড়া, একই দিন ব্যক্তিগত কারণে আরও দুইজন সদস্য প্রার্থী—জুয়েল আক্তার ও খন্দকার তানভীর মো. তাওসীফ—মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এছাড়া ১৫টি পদের বিপরীতে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে ২৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসহক এই তথ্য নিশ্চিত করেছেন।

শাহজাহান আলী ও ইসতিয়াক আহমেদ পরিষদের প্রার্থীরা হলেন:
সভাপতি: শাহজাহান আলী বিশ্বাস

সহসভাপতি: আল ইসলাম ও গোপীনাথ রায় চৌধুরি
সাধারণ সম্পাদক: ইসতিয়াক আহমেদসহ-সাধারণ সম্পাদক: ইফতেয়ার আলম রিপন ও আব্দুল হালিম

অর্থ সম্পাদক: আবুল কালাম

সদস্য: চিরন্তন মল্লিক, বিএম আলমগীর সিদ্দিকী সবুজ, শফিকুল ইসলাম, বিএম অনিক ইসলাম, তারিক এনাম, ফাহিম রাজ, এস. এম. শাহরিয়ার হক ও আরিফ মাহমুদ দোলন

তাজু-বোরহান পরিষদের বৈধ মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন:

সভাপতি: তাস হোসেন তাজু

সাধারণ সম্পাদক: বোরহান উদ্দিন সিদ্দিকী

সহ-সাধারণ সম্পাদক: প্রবী চক্রবর্তী ও রফিকুজ্জামান সজিব

অর্থ সম্পাদক: আমিরুল ইসলাম তন্ময়

সদস্য: আব্দুল্লাহ আল নোমান, শাহজাহান কবীর খান, শেখ নাজমুল হুদা, আমিলুন এহসান ও আলী বুদ্দিন খান আলী

গতকাল যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৮ মার্চ, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৯ মার্চ এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ মার্চ, সকাল ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সর্বাধিক পঠিত

চৌগাছায় কাঠালের ভেতরে লুকানো মাদকসহ ব্যক্তি আটক

যশোর ট্যাক্সেস বার নির্বাচনে তাজু-বোরহান প্যানেলের ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট: ০৯:৫৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬