০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫০৯

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ মো. হেদায়েত সিকদার (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে কোতয়ালী মডেল থানা এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হেদায়েত সিকদার যশোর শহরের শেখহাটি খাঁপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা সাহেব আলী সিকদার। তিনি বাবু বাজারের ঝালাইপট্টি এলাকায় অবস্থিত ‘হোটেল পলাশ আবাসিক’-এর ম্যানেজার হিসেবে কর্মরত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি খাঁপাড়া এলাকায় তার নিজ বাড়ি এবং বাবু বাজার ঝালাইপট্টি এলাকায় অবস্থিত ‘হোটেল পলাশ আবাসিক’-এ অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযান শেষে হেদায়েত সিকদারকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার হওয়া মদ জব্দ করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রস্তুতি, চাহিদা মেটাতে বাড়তি আমদানির পরিকল্পনা অনিন্দ্য ইসলাম অমিত

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

আপডেট: ০৪:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬