০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যশোরে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫৩২

: যশোরের কোতোয়ালি থানাধীন খড়িসাডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে আহান নামে ১৮ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে নিজ বাড়ির পাশের পুকুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আহান (১ বছর ৬ মাস) ওই গ্রামের চিন্ময় রায়ের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে বাড়ির উঠানে খেলা করছিল শিশু আহান। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশে থাকা নিজেদের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

আহানকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র সন্তানকে হারিয়ে আহানের বাবা-মা এখন বাকরুদ্ধ। শিশুটির অকাল মৃত্যুতে খড়িসাডাঙ্গা গ্রাম ও নিহতের স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

চৌগাছায় কাঠালের ভেতরে লুকানো মাদকসহ ব্যক্তি আটক

যশোরে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

আপডেট: ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬