যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ২২৭ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে বিল্লাল হোসেন (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
আটক বিল্লাল হোসেন যশোরের চৌগাছা উপজেলার হিজলী গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
:
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হিজলী, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে:
* ১.৫ কেজি ক্রিস্টাল মেথ আইস
* ২ বোতল এলএসডি (২০০ এমএল)
* ১০০ বোতল ফেনসিডিল এবং ১৬৫ গ্রাম গাঁজা।
এছাড়া অবৈধভাবে আনা ১টি মোটরসাইকেল, ১২৫টি ভারতীয় শাড়ি, কসমেটিক্স, ওষুধ ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। বিজিবির হিসাব মতে, উদ্ধারকৃত এসব মালামালের মোট বাজার মূল্য প্রায় ৯ কোটি ৭৬ লাখ টাকা।
:
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিশাল চালানটি জব্দ করা সম্ভব হয়েছে।
আটক আসামিকে জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শিরোনাম:
যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১০ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্যসহ আটক ১
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- ৫৩২
সর্বাধিক পঠিত





















