০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শাহিন হত্যা মামলার প্রধান আসামি ‘বড় শুভ’ গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৫৩৬

যশোর শহরের আলোচিত শাহিন হত্যা মামলার প্রধান আসামি বড় শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) রাত ১২টার দিকে শহরের গরিবশাহ দরগাহ এলাকার বার্ষিক ওরস অনুষ্ঠানস্থল থেকে তাকে আটক করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার এসআই ওহেদুজ্জামান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
:
নিহত শাহিন যশোর শহরের পুরাতন কসবা এলাকার মৃত মুজিবর রহমানের ছেলে। গত বছরের ১৯ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে গরিবশাহ দরগাহ এলাকায় শাহিনের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে এবং পিটিয়ে তার দুই পা ভেঙে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
:
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় প্রধান আসামি করা হয় বড় শুভকে। ঘটনার পর থেকেই তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওরস চলাকালীন মেলা প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
:
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বর্তমানে কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করতে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

চৌগাছায় কাঠালের ভেতরে লুকানো মাদকসহ ব্যক্তি আটক

শাহিন হত্যা মামলার প্রধান আসামি ‘বড় শুভ’ গ্রেপ্তার

আপডেট: ০৯:৫১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬