০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

পরিচ্ছন্ন ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার’: এমএম কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫১২

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি পালন করেছে কলেজ শাখা ছাত্রদল। শনিবার (১৪ মার্চ) সাপ্তাহিক ছুটির দিনে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার’ :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং স্থানীয় নেতৃত্বের দিকনির্দেশনায় ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের শহীদ আসাদ হল প্রাঙ্গণ থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এ সময় নেতাকর্মীরা কলেজের ড্রেন, ঝোপঝাড় এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
:
উদ্যোগটিতে নেতৃত্ব দেন এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু এবং সাধারণ সম্পাদক আকিব আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি টিটোন তরফদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
:
কর্মসূচি চলাকালে সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু বলেন, “একটি সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস কেবল সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও পড়াশোনার জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করে। ক্যাম্পাসের পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি সবুজ ও নান্দনিক ক্যাম্পাস গড়ে তুলতে ছাত্রদল সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।”

সর্বাধিক পঠিত

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত গড়ার প্রত্যয়: বেনাপোল ক্রীড়া সংস্থার প্রথম সভা অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার’: এমএম কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট: ০৭:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬