: নড়াইলের কালিয়া উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে আলী মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের মাথাভাঙা গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত আলী মোল্যা ওই গ্রামেরই মৃত দুদু মোল্যার ছেলে।
:
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পেছনে টয়লেটে যায়। ফেরার পথে ওত পেতে থাকা আলী মোল্যা শিশুটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি পানের বরজে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে তার চাচা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। টের পেয়ে অভিযুক্ত আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার রাতেই নড়াগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে শনিবার (১৪ মার্চ) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া




















