০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

নড়াইলে ৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫১২

নড়াইল সদর উপজেলায় ৪৫ পিস ইয়াবাসহ মো. রুবেল মোল্যা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাতে সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকার সিভিল সার্জনের বাসভবনের পেছনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মো. রুবেল মোল্যা সদর উপজেলার আগদিয়া বিছালী গ্রামের কুটি মোল্যার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই রাজেশ কুমার দাস ও এএসআই মো. কামরুজ্জামানসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রুবেল মোল্যাকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আব্দুল খালেক জানান, “গ্রেফতারকৃত আসামিকে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

সর্বাধিক পঠিত

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত গড়ার প্রত্যয়: বেনাপোল ক্রীড়া সংস্থার প্রথম সভা অনুষ্ঠিত

নড়াইলে ৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ০৪:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬