০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে যশোরে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫৩৭

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী এলাকায় ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে যশোর শহরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জেলা, নগর ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

পরিবেশ সুরক্ষা ও শহরকে দূষণমুক্ত রাখার লক্ষ্যে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শহরের ঘোপ (৩ নম্বর ওয়ার্ড) এলাকায় এই অভিযানের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
উদ্বোধনকালে তিনি বলেন, “দেশকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে আমাদের কর্মীরা মাঠে নেমেছে। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই এবং স্বেচ্ছাসেবক দলের এই উদ্যোগ সাধারণ মানুষকে অনুপ্রাণিত করবে।”

যশোর জেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে কর্মীরা শহরের বিভিন্ন প্রধান সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকা থেকে আবর্জনা পরিষ্কার করেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা, নগর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সক্রিয়ভাবে অংশ নেন। সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে শহরের অন্যান্য এলাকাতেও এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

তারেক রহমানের আগমন ঘিরে শার্শায় বিএনপির বিশাল প্রচার মিছিল

প্রধানমন্ত্রীর নির্দেশে যশোরে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান:

আপডেট: ০৩:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬