১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক গুরুতর আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৬২৭

যশোর-খুলনা মহাসড়কের মোবারক কাটি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চাকলাদার পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত যুবকরা হলেন—যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে রকি (১৭) এবং দোহসিংহ গ্রামের ওয়াহেদের ছেলে রাকিব (২০)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে রকি ও রাকিব মোটরসাইকেলযোগে কোয়াদা থেকে মুরলী অভিমুখে যাচ্ছিলেন। তারা কেউই মাথায় হেলমেট পরিহিত ছিলেন না। পথিমধ্যে মোবারক কাটি চাকলাদার পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার ওপর আছড়ে পড়ে। এতে তারা দুজনেই মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
> বিশেষ দ্রষ্টব্য: সড়ক দুর্ঘটনা রোধে মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কেই বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহারের পরামর্শ দিচ্ছে প্রশাসন।
>

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক গুরুতর আহত

আপডেট: ০১:০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬