০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যশোরে নিখোঁজ জিপি কর্মীকে উদ্ধার: অপহরণ নাকি ৪ লাখ টাকা আত্মসাতের নাটক?

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৫৩১

যশোরে নিখোঁজ হওয়ার দুই দিন পর গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি আবিদ হোসেনকে (২৮) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার চাড়াভিটা বাজারের একটি দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক ধারণা, কোম্পানির বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করতে আবিদ নিজেই ‘অপহরণ নাটক’ সাজিয়েছিলেন।
আবিদ হোসেন যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি গ্রামীণফোনের ছাতিয়ানতলা অফিসে মার্কেটিং সেলস প্রতিনিধি হিসেবে কর্মরত।

গত বুধবার দুপুরে অফিস থেকে খাবার খেতে যাওয়ার কথা বলে বের হন আবিদ। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকায় তার স্ত্রী মিনি খাতুন পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ তোলেন। তবে গ্রামীণফোন কর্তৃপক্ষ শুরু থেকেই এই দাবি নাকচ করে আসছিল। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, আবিদ কোম্পানির সংগৃহীত প্রায় ৪ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে আত্মগোপন করেছেন। এ বিষয়ে তারা থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করে।

নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। চনপাড়া পুলিশ ক্যাম্পের এসআই সিরাজুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আবিদের অবস্থান শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে চাড়াভিটা বাজারের একটি দোকান থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, তাকে কেউ অপহরণ করেনি। এসআই সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন:
> “প্রাথমিকভাবে মনে হচ্ছে, ব্যক্তিগত ও আর্থিক সংকটে পড়ে আবিদ নিজেই আত্মগোপনে ছিলেন। পরিবার ও প্রশাসনকে বিভ্রান্ত করতে তিনি অপহরণের নাটক সাজিয়েছিলেন। তবে এর পেছনে আর কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
>
বর্তমানে আবিদ পুলিশি হেফাজতে রয়েছেন। ঘটনার নেপথ্যে প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

তারেক রহমানের আগমন ঘিরে শার্শায় বিএনপির বিশাল প্রচার মিছিল

যশোরে নিখোঁজ জিপি কর্মীকে উদ্ধার: অপহরণ নাকি ৪ লাখ টাকা আত্মসাতের নাটক?

আপডেট: ১২:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬