০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শার্শায় অপহৃত সজীবকে হত্যাচেষ্টা: এক মাসেও ধরা পড়েনি আসামিরা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৫০৮

যশোরের শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামে মুক্তিপণের দাবিতে যুবক সজীব হোসেনকে (২২) অপহরণ, নৃশংস নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনার প্রায় এক মাস অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
শুক্রবার (১৩ মার্চ) সকালে নাভারণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সজীবের মা মোছাঃ শিরিনা খাতুন:
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে সজীবকে অপহরণ করে স্থানীয় একদল চিহ্নিত মাদক ব্যবসায়ী। অপহরণের পর তারা সজীবের পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা সজীবকে পৈশাচিক কায়দায় মারধর করে এবং একপর্যায়ে তাকে মৃত ভেবে নির্জন স্থানে ফেলে রেখে যায়। পরদিন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
:
ভুক্তভোগী পরিবার জানায়, এই বর্বরোচিত ঘটনায় উজ্জ্বল হোসেন, শাহ-আলম, হাসান, মনির হোসেন ও নাজমুল হোসেনকে অভিযুক্ত করে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে আইনের আওতায় আনতে পারেনি।
নিরাপত্তাহীনতায় পরিবার:
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য পরিবারটিকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে করে ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।

এ সময় সজীবের পরিবারের সদস্যরা যশোরের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচারের আকুল আবেদন জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদকর্মী এবং সজীবের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

শার্শায় অপহৃত সজীবকে হত্যাচেষ্টা: এক মাসেও ধরা পড়েনি আসামিরা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

শার্শায় অপহৃত সজীবকে হত্যাচেষ্টা: এক মাসেও ধরা পড়েনি আসামিরা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট: ০৮:৫০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬