০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

যশোরে: ক্রিস্টাল আইসের বিপুল পরিমাণ কাঁচামালসহ নারী মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৫১০

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক ঝটিকা অভিযানে প্রাণঘাতী মাদক ‘ক্রিস্টাল আইস’ বা মেথামফেটামিন তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) অলক কুমার দে পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম রাত ৯টার দিকে মনিহার এলাকায় অভিযান চালায়। সেখানে অবস্থানরত ‘ঈগল পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে শাপলা খাতুন ওরফে স্বপ্না (২৮) নামের এক নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাসের বক্সে মাদক তৈরির কাঁচামাল থাকার কথা স্বীকার করেন।
:
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে বাসের মালামাল রাখার বক্স তল্লাশি করে দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো থেকে মাদক তৈরির মূল উপাদান:
এফিড্রিন বা সিউডোএফিড্রিন: ২৫ কেজি
পিউরিফাইড হাইড্রোক্লোরিক এসিড: ৬ লিটার
বিশেষজ্ঞদের মতে, উদ্ধারকৃত এই রাসায়নিকগুলো দিয়ে উচ্চমাত্রার মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরি করা সম্ভব।
আটকের পরিচয়:
আটককৃত শাপলা খাতুন ওরফে স্বপ্না সাতক্ষীরা সদর উপজেলার আখড়া খোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।
:
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখা।

সর্বাধিক পঠিত

শার্শায় অপহৃত সজীবকে হত্যাচেষ্টা: এক মাসেও ধরা পড়েনি আসামিরা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

যশোরে: ক্রিস্টাল আইসের বিপুল পরিমাণ কাঁচামালসহ নারী মাদক কারবারি আটক

আপডেট: ০৮:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬