০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৬২৪

যশোরের বাঘারপাড়া উপজেলায় দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির (৩০) ও হানিফ (১৮)। গুরুতর আহত অবস্থায় আশিক (২৫) নামে একজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে তিন বন্ধু একটি ‘লাটাহাম্বা’ (স্থানীয়ভাবে তৈরি যান) যোগে খাজুরা বাজার থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাটার আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে তাদের বাহনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কবিরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা হানিফ ও আশিককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম জানান, আহত আশিকের অবস্থা আশঙ্কাজনক। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ১

আপডেট: ০৭:২৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬