১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

যশোরে নতুন জেলা ও দায়রা জজ আসছেন রবিবার, সংকট নিরসনে আসছেন আইনমন্ত্রী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫৪৫

যশোরের বিচার বিভাগীয় অচলাবস্থা নিরসনে অবশেষে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আগামী রবিবার (১৫ মার্চ) যশোরে নতুন একজন বিচারক জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। বুধবার রাতে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, স্থানীয় আইনাঙ্গনে দীর্ঘদিনের অস্বস্তি দূর করতে আগামী ১৭ মার্চ আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে আসছেন। তারা বিচারক ও আইনজীবীদের সাথে সরাসরি মতবিনিময় করবেন।
গত ১ মার্চ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের এজলাসে বিচারকের সাথে আইনজীবীদের মতবিরোধের জেরে আদালতে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও সেদিন আদালত মুলতবি করা হয়েছিল, আইনজীবীদের অভিযোগ—পরবর্তী সময়ে বিচারক আইরিন পারভীনের আচরণ আরও অসহযোগিতামূলক হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে যশোর জেলা আইনজীবী সমিতি ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন এবং যুগ্ম জেলা জজ রাশেদুল ইসলামের আদালত বর্জনের কঠোর সিদ্ধান্ত নেয়।

সমস্যার সমাধানে আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক এম এ গফুরসহ জ্যেষ্ঠ আইনজীবীরা ঢাকায় অবস্থান নিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যান। এরই ধারাবাহিকতায়, বুধবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে সিনিয়র আইনজীবী আর এম মইনুল হক খান ময়না বলেন, “বিচারকদের আদালত বর্জনের ফলে বিচারকার্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমরা এর প্রতিকার চেয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে হস্তক্ষেপ কামনা করেছি।”

বুধবার রাতে সাধারণ সম্পাদক এম এ গফুর জানান, কেন্দ্রীয় পর্যায় থেকে সিদ্ধান্ত এসেছে যে রবিবার নতুন জেলা জজ দায়িত্ব নেবেন। তবে নতুন কেউ বাইরে থেকে আসবেন, নাকি বর্তমান অতিরিক্ত জেলা জজদের মধ্যে থেকে কাউকে পদায়ন করা হবে—সে বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা এখনো আসেনি।
তবে ১৭ মার্চ আইনমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যশোরের আইনজীবীদের মধ্যে স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দুই পক্ষকে নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর এই বৈঠক বিচার বিভাগের দীর্ঘদিনের এই সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শার্শার লক্ষণপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত*

যশোরে নতুন জেলা ও দায়রা জজ আসছেন রবিবার, সংকট নিরসনে আসছেন আইনমন্ত্রী

আপডেট: ০৬:৩৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬