০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৬২২

যশোর শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ককটেলসহ জাকারিয়া ইসলাম রনি (২৮) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৬-এর সদস্যরা। বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রনি ওই এলাকার মনিরুল শেখের ছেলে।
র‍্যাব-৬, যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, বেজপাড়া এলাকার একটি বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রাখা হয়েছে এবং সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা চলছে। এই সংবাদের সত্যতা যাচাইয়ে র‍্যাবের একটি চৌকস দল বুধবার দুপুরে রনির বাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রনিকে আটক করার পর তার ঘর তল্লাশি করে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক যুবককে বর্তমানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সাথে আর কে বা কারা জড়িত রয়েছে এবং এই অস্ত্র কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক

আপডেট: ০৩:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬