০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যশোরে তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে ছুরিকাঘাত;

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৬৩৫

যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাব্বির হোসেন (২২) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালককে ছুরিকাঘাত করেছে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা। বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ২০ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে।
আহত সাব্বির হোসেন যশোরের মণিরামপুর উপজেলার রাজবাড়ীয়া গ্রামের হোসেন আলীর ছেলে।

ভিকটিম ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাব্বির তার ভ্যান নিয়ে নিউমার্কেট বাসস্ট্যান্ড এলাকা পার হচ্ছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন তাকে ভ্যান থামানোর সংকেত দেয়। সাব্বির তাৎক্ষণিকভাবে না থেমে কিছুটা সামনে গিয়ে দাঁড়ালে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই যুবকেরা। কথা কাটাকাটির একপর্যায়ে দুষ্কৃতিকারীরা ধারালো চাকু দিয়ে সাব্বিরের শরীরের পেছনের অংশে আঘাত করে রক্তাক্ত জখম করে।
বর্তমান অবস্থা
হামলার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আহত সাব্বির নিজেই যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পৌঁছে চিকিৎসা নেন। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

দিনদুপুরে শহরের অন্যতম ব্যস্ততম নিউমার্কেট বাসস্ট্যান্ড এলাকায় এমন অতর্কিত হামলার ঘটনায় সাধারণ চালক ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে ছুরিকাঘাত;

আপডেট: ০১:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬