০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

গোপীনাথপুরের যুবক ৭৫ বোতল এসকাফসহ ডিবি পুলিশের জালে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৫৩৫

যশোরের শার্শায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESKuf) সহ মোঃ মিনহাজ ব্যাপারী (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে শার্শা থানার কাশিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই শিবু মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম শার্শা থানাধীন কাশিপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনৈক আমিনুল মেম্বারের ধানি জমির পশ্চিম পাশে চৌগাছা-শার্শা গামী পাকা রাস্তার ওপর থেকে মিনহাজ ব্যাপারীকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল নিষিদ্ধ মাদক এসকাফ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মিনহাজ ব্যাপারী শার্শা থানার গোপীনাথপুর গ্রামের সানাউল্লাহ ব্যাপারীর ছেলে।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে ডিবির এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শার্শার লক্ষণপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত*

গোপীনাথপুরের যুবক ৭৫ বোতল এসকাফসহ ডিবি পুলিশের জালে

আপডেট: ১২:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬