০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শার্শায় ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৫৩৪

যশোরের শার্শায় পুলিশি অভিযানে ২ কেজি গাঁজাসহ সম্রাট হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শার্শা থানার এসআই শেখ আল আমিন ও এসআই মোঃ সবুজ গাজীর নেতৃত্বে একটি চৌকশ টিম দুর্গাপুর (ছাত্রাপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সম্রাট হোসেনের বসতঘর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃত সম্রাট হোসেন ওই গ্রামের মোঃ শাহাদাত হোসেনের ছেলে।
শার্শা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শার্শার লক্ষণপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত*

শার্শায় ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

আপডেট: ১২:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬