০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরীকে হাসপাতালে দেখতে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৬১৮

রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা ছাপিয়ে সৌজন্য ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (৯ মার্চ) বিকেলে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন যশোর নগর বিএনপির সভাপতি জনাব রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদকে দেখতে যান।

প্রতিমন্ত্রী দীর্ঘ সময় অসুস্থ নেতার শয্যাপাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি দায়িত্বরত চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং যথাযথ চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। রফিকুল ইসলাম চৌধুরীর দ্রুত সুস্থতা কামনায় প্রতিমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন।
রাজনৈতিক প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও আঞ্চলিক সৌহার্দ্য ও ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে প্রতিমন্ত্রীর এই সফর উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের নজর কেড়েছে। রাজনৈতিক অঙ্গনে এ ধরনের সৌজন্যমূলক আচরণ প্রশংসার দাবি রাখে বলে মনে করছেন স্থানীয়রা।

জানা গেছে, জনাব রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে যশোর থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
প্রতিমন্ত্রীর এই সফরকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরীকে হাসপাতালে দেখতে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আপডেট: ০১:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬