০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে হাতুড়িপেটা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৬২৩

যশোরের কোতোয়ালি থানাধীন রাজারহাট ধোপা পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মিঠু হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত মিঠু বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মিঠু হোসেন রাজারহাট গ্রামের আক্কাস আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিঠু স্থানীয় রাশেদের চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এসময় একই গ্রামের আব্দুর রহমানের তিন ছেলে— সুজন, রাজন ও সুমন এবং তুরফানের ছেলে সালি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে।
হামলাকারীরা জিআই পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে মিঠুকে এলোপাথাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন মিঠুকে উদ্ধার করে যশোর সদর (জেনারেল) হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, মিঠুর শরীরে হাতুড়ি ও পাইপের আঘাতের চিহ্ন রয়েছে। তার আঘাত গুরুতর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ঘটনার খবর পেয়ে যশোর ডিএসবি ও কোতোয়ালি থানা পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে হাতুড়িপেটা

আপডেট: ১২:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬