পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদল। সোমবার (৯ মার্চ) কলেজ প্রাঙ্গণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই কর্মসূচি সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এমএম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম। এছাড়া যশোর জেলা ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানসহ জেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সিটি কলেজ ছাত্রদলের আয়োজনে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক আহ্বায়ক মিজান চৌধুরী, বর্তমান সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রুপ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত রহমান সানি, রায়হান কবির ইমন ও শিশির।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন। এ সময় তারা শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানান। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সাধারণ শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও উন্নত ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে সিটি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬
শিরোনাম:
যশোরে সাধারণ শিক্ষার্থীদের সাথে ইফতার ও দোয়া মাহফিল করল সিটি কলেজ ছাত্রদল
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- ৫০৭
সর্বাধিক পঠিত




















