০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় ৫০ গ্রাম গাঁজাসহ আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৬৪২

যশোরের শার্শা উপজেলার নাভারণ এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মো. শফি (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) সকালে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাভারণের যাদবপুর (ডকেরবাগান) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শফি ওই এলাকার মৃত আখের আলীর ছেলে।

আটকের পর শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শফিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হতো, তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

শার্শা থানার ওসি মো. মারুফ হোসেন জানান, সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নাভারণ এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে এসআই মো. শরিফুল ইসলাম ও এএসআই আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

শার্শায় ৫০ গ্রাম গাঁজাসহ আটক ১

আপডেট: ০৪:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬