০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রবেশ গেটের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৬২৩

রাজধানীর সুপ্রিম কোর্টের বিচারপতিদের ব্যবহৃত মূল প্রবেশ ফটকের পাশ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা দেড়টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
:
পুলিশ সূত্র জানিয়েছে, বিচারপতিদের প্রবেশ গেটের ডান পাশে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সতর্কতার সাথে সেগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। তবে এই ঘটনায় কোনো ধরনের বিস্ফোরণ ঘটেনি এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) খোকন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
কারা বা কী উদ্দেশ্যে এই ককটেলগুলো সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রবেশ গেটের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার

আপডেট: ০৭:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬