০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল-পুটখালী সীমান্তে বিজিবি’র সাঁড়াশি অভিযান: ভ্যানসহ মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৬৩৬

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ‘উইনসিয়ারেক্স’ (WINCEREX) সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানসহ রুহুল আমিন (৩৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ মার্চ) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির একটি চৌকস টহল দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। আটককৃত রুহুল আমিন শার্শা থানার মহিষাডাঙ্গা গ্রামের আঃ রশিদের ছেলে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের একটি বড় চালান আসার গোপন তথ্য পায় বিজিবি। সেই তথ্যের ভিত্তিতে টহল দল কৌশলগত অবস্থানে থেকে ওই মাদকবাহী ভ্যানটিকে থামায়। তল্লাশি চালিয়ে ১০০ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার এবং চালক রুহুল আমিনকে হাতেনাতে আটক করা হয়।
জব্দকৃত মালামালের মূল্য:
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ১০০ বোতল মাদক ও ভ্যানসহ আনুষঙ্গিক মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।

২১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান আরও বলেন, “সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক ও অবৈধ পণ্য চোরাচালানের বিষয়ে বিজিবি’র অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।”
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

বেনাপোল-পুটখালী সীমান্তে বিজিবি’র সাঁড়াশি অভিযান: ভ্যানসহ মাদক কারবারি আটক

আপডেট: ১২:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬