০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যশোরে বাড়িতে ঢুকে বৃদ্ধ ভাই-বোনকে কুপিয়ে জখম,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫৪৪

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কিসমত রাজাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে ঘরে ঢুকে দুই ভাই-বোনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন— কিসমত রাজাপুর গ্রামের মৃত আহমেদ আলী মোল্লার ছেলে মোহাম্মদ আরশাদ আলী (৭০) এবং তার বোন কুলসুম বিবি (৫৫)। বৃদ্ধ আরশাদ আলীর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহত ও তাদের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। একই গ্রামের আলী হোসেন, তার ছেলে শাহিনুর, শাহিনুরের স্ত্রী মর্জিনা এবং প্রতিবেশী হাকিম সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আরশাদ আলীর বাড়িতে প্রবেশ করে।
ভুক্তভোগীরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা ধারালো দা দিয়ে তাদের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে আরশাদ আলী ও কুলসুম বিবির শরীরের বিভিন্ন স্থানে গভীর ও মারাত্মক জখম হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

রক্তাক্ত অবস্থায় স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার পর থেকে কিসমত রাজাপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি এই হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
> হাসপাতাল সূত্র: আহতদের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিশেষ করে বৃদ্ধ আরশাদ আলীর ক্ষতগুলো বেশ গভীর, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
>

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শার্শার লক্ষণপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত*

যশোরে বাড়িতে ঢুকে বৃদ্ধ ভাই-বোনকে কুপিয়ে জখম,

আপডেট: ০৯:০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬