০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

যশোরের এমএম কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল: সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৫৩৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির, এমএম কলেজ শাখা। শনিবার বিকেলে কলেজ প্রাঙ্গণের ‘মধু মঞ্চ’ চত্বরে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
:
ইফতার মাহফিলকে ঘিরে মধু মঞ্চের সামনের মাঠ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিনের আয়োজনে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী ইফতার করেছেন। ক্যাম্পাসের মূল আয়োজনের পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য কলেজের হলগুলোতেও ইফতার পৌঁছে দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহসিন আলী। এরপর ইসলামী সংগীত পরিবেশন করেন জাহিদ হাসান। ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং এর শিক্ষা ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
:
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির এমএম কলেজ শাখার সভাপতি রাকিবুল হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কলেজ শাখার সেক্রেটারি আনিসুর রহমান আলিফ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমামসহ অন্যান্যরা।
মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর সভাপতি উবায়দুল্লাহ হুসাইন এবং সংগঠনের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহরের সাবেক সভাপতি কে. এম. আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এমএম কলেজ কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা আমজাদ হুসাইন।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শার্শার লক্ষণপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত*

যশোরের এমএম কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল: সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

আপডেট: ০৭:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬