০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল হামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৬২৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত শ্রীরামপুর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা অফিসের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যেই তা পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র, চেয়ার-টেবিল এবং দলের শীর্ষ নেতৃত্বের ছবি পুড়ে ছাই হয়ে গেছে। এলাকায় আতঙ্ক ছড়াতে হামলাকারীরা এ সময় দুটি ককটেলের বিস্ফোরণও ঘটায়। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, গত বুধবার ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা মহিরুদ্দিনের সাথে বিএনপি কর্মী হামিদুল ইসলামের বাকবিতণ্ডা হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হলেও, এই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বিএনপি নেতারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

ঝিনাইদহের মহেশপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল হামলা

আপডেট: ০৪:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬