০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মণিরামপুরে ৭৫ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি বাবলা গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৬৩০

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি বাবলাকে (প্রকাশ নাম বাবলা) ৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার মোনাহরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক বাবলা ওই গ্রামের আলাউদ্দীন ওরফে কটাআলার ছেলে।

ঝাঁপা পুলিশ ফাঁড়ির এএসআই আনিছুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বাবলা মোনাহরপুর ও রাজগঞ্জ বাজার এলাকায় প্রকাশ্যে ইয়াবা বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তার ওপর কড়া নজরদারি শুরু করে। বুধবার দুপুরে মোনাহরপুর গ্রামের আলাউদ্দীন মাস্টারের বাড়ির পাশের ইটের রাস্তা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই অভিযানে স্থানীয় বাসিন্দা সাগর টেইলার্স ও আবু সাঈদকে মামলার সাক্ষী করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবলার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা ছাড়াও:
চাঁদাবাজি
* ছিনতাই
* বিবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।
আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এএসআই আনিছুর রহমান বলেন, “অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

মণিরামপুরে ৭৫ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি বাবলা গ্রেপ্তার

আপডেট: ১১:৪৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬