যশোরের অভয়নগর থানায় সাজাপ্রাপ্ত চার আসামিকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে পুলিশি পাহারায় তাদের যশোর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত ওই চার আসামিকে আদালতের সুনির্দিষ্ট আদেশে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানা হেফাজতে নেওয়া হয়েছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ বুধবার সকালেই তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্র জানায়, বিভিন্ন মামলায় আদালতের রায় ঘোষণার পর আত্মগোপনে থাকা বা পরোয়ানাভুক্ত এই আসামিদের আটক করে আইনের আওতায় আনা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের রায় কার্যকর করতে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা প্রশাসন।
০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
অভয়নগরে সাজাপ্রাপ্ত ৪ আসামিকে জেলহাজতে প্রেরণ
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- ৬৪০
সর্বাধিক পঠিত





















