০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শার্শার গোগা সীমান্তে ইয়াবাসহ কিশোর মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৫৪১

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস ভারতীয় ইয়াবা ও নগদ টাকাসহ রানা হোসেন (১৫) নামে এক কিশোর মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩ মার্চ ২০২৬) রাতে গোগা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। আটক রানা হোসেন গোগা গ্রামের আবু সাঈদ মোড়লের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে গোগা সীমান্তে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ পিস ভারতীয় ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়।
:
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত

আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বাংলাদেশে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে সংকটের আশঙ্কা

শার্শার গোগা সীমান্তে ইয়াবাসহ কিশোর মাদক কারবারি আটক

আপডেট: ০৭:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬