১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ঝিকরগাছায় নলকূপে গোসল করতে যাওয়ায় শিশুকে বেধড়ক পিটুনি: থানায় অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৬৩২

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের কুন্দিপুর গ্রামে গভীর নলকূপে গোসল করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে ১০ বছর বয়সী এক শিশু। বুধবার সকালে কুন্দিপুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মো. জাফরকে (৪২) আসামী করে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর পিতা মো. মনিরুজ্জামান।

অভিযোগ সূত্রে জানা গেছে, কুন্দিপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে জাফরের মালিকানাধীন গভীর নলকূপে প্রায়ই গোসল করতে যেত শিশু তাজ উদ্দিন (১০)। বিষয়টি নিয়ে জাফর আগে থেকেই শিশুটিকে গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে আসছিল।
বুধবার বেলা ১১টার দিকে তাজ উদ্দিন পুনরায় ওই নলকূপে গোসল করতে গেলে জাফর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। শিশুটি গালি দিতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে জাফর তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারে এবং বেত দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।

শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত জাফর তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাজ উদ্দিনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
পুলিশের পদক্ষেপ ও বর্তমান অবস্থা
এ বিষয়ে অভিযুক্ত জাফরের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ঝিকরগাছা থানার তদন্ত কর্মকর্তা মো. আবু সাঈদ জানান:
> “শিশু নির্যাতনের বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
>

সর্বাধিক পঠিত

ঝিকরগাছায় নারীকে পিটিয়ে চোখ নষ্টের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

ঝিকরগাছায় নলকূপে গোসল করতে যাওয়ায় শিশুকে বেধড়ক পিটুনি: থানায় অভিযোগ

আপডেট: ০৫:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬