১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় কলেজ ছাত্রদল সভাপতিকে কুপিয়ে জখম:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৬৩৪

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২)। সোমবার (০২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে টুটপাড়া দরবেশ মোল্লা গলি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়ক এলাকার শাহ আলমের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাব্বিরকে একা পেয়ে একদল অজ্ঞাতনামা যুবক অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সাব্বিরের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পেয়েই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে। তারা এই ঘটনাকে পরিকল্পিত হামলা বলে দাবি করছেন। দলীয় নেতাকর্মীরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

খুলনায় কলেজ ছাত্রদল সভাপতিকে কুপিয়ে জখম:

আপডেট: ১১:৫৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬