১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলের পুটখালী সীমান্তে বিজিবির অভিযান: ১৭৫ বোতল ভারতীয় ‘এসকফ’ সিরাপ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৬৪২

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ‘এসকফ’ (ESKUF) সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (০২ মার্চ) দুপুরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর সদস্যরা মালিকবিহীন অবস্থায় এই মাদকের চালানটি আটক করে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশ রোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় তল্লাশি চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ উদ্ধার করা হয়।

অধিনায়ক আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানি মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তে বিজিবির এই কঠোর অবস্থানের কারণেই পাচারকারীরা সফল হতে পারছে না।
বিজিবি কর্মকর্তা লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের জিরো টলারেন্স নীতি এবং অভিযান অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত মাদকের চালানটি বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

বেনাপোলের পুটখালী সীমান্তে বিজিবির অভিযান: ১৭৫ বোতল ভারতীয় ‘এসকফ’ সিরাপ উদ্ধার

আপডেট: ০৭:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬