১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মণিরামপুর মোবারকপুর মৎস্যজীবী সমিতির নতুন কমিটি: সভাপতি আব্দুর রইফ, সম্পাদক কাবুল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৬২৯

যশোরের মণিরামপুর উপজেলার ‘রাজগঞ্জ মোবারকপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ আব্দুর রইফ সভাপতি এবং মোঃ আব্দুর রব (কাবুল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মোবারকপুর মহাশ্মশান ঘাট সংলগ্ন সমিতির নিজস্ব কার্যালয়ে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নির্বাচন কমিটির সভাপতি মোঃ আব্দুল আজিমের সভাপতিত্বে সদস্যদের সংখ্যাধিক্যের মতামতের ভিত্তিতে ৬ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন:
* সহ-সভাপতি: শ্রী আশুতোষ সরকার।
* কার্যনির্বাহী সদস্য: মোঃ বিল্লাল হোসেন, মোঃ শফিকুল ইসলাম ও বিষ্ণুপদ বিশ্বাস।

নির্বাচনকালীন এই সভায় সমিতির দুটি পক্ষই উপস্থিত ছিল। অধিকাংশ সদস্যের সমর্থনের ভিত্তিতে নির্বাচন কমিটির সভাপতি এই প্যানেলকে আগামী মেয়াদের জন্য বৈধ কমিটি হিসেবে ঘোষণা করেন। অনুষ্ঠানে নির্বাচন কমিটির সদস্য আঃ রহমান, মোঃ জাহিদসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সমিতির সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মৎস্যজীবীদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

মণিরামপুর মোবারকপুর মৎস্যজীবী সমিতির নতুন কমিটি: সভাপতি আব্দুর রইফ, সম্পাদক কাবুল

আপডেট: ১১:২৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬