বেনাপোলে মাছ বিক্রির উদ্দেশ্যে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দুই মাছ ব্যবসায়ী। দুর্বৃত্তরা কৌশলে তাদের অজ্ঞান করে সঙ্গে থাকা নগদ টাকা লুটে নেয়। পরে নাভারন–সাতক্ষীরা মোড়ে তাদের ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যবসায়ীকে উদ্ধার করে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।










