০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: ধানমন্ডিতে মিলনমেলা ও ইফতার মাহফিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১২

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’— এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বছরের এই দিনে আত্মপ্রকাশ করা তরুণনির্ভর এই রাজনৈতিক দলটি দিনটি ঘিরে রাজধানীতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে ধানমন্ডির আবাহনী মাঠে এক বিশাল ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর আন্দোলনের নেতৃত্বের হাত ধরে জন্ম নেওয়া এনসিপি মাত্র এক বছরেই দেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। রাষ্ট্র সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি দলটি সংসদীয় রাজনীতিতেও সফলতার মুখ দেখেছে।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক হিসেবে অংশ নিয়ে এনসিপির ছয় তরুণ নেতা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, আজকের আয়োজনে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। বিকেল চারটা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে দলটির এক বছরের পথচলা নিয়ে বিশেষ চিত্রপ্রদর্শনী ও ‘স্ট্রিট ওয়াল’ প্রোমো প্রদর্শন করা হবে।
দেশব্যাপী অন্যান্য কর্মসূচি
রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। আগামী:২ মার্চ: চট্টগ্রাম।৩ মার্চ: কুমিল্লা (বিশেষ ইফতার আয়োজন)। ৪ মার্চ: সিলেট। ৫ মার্চ: ময়মনসিংহ।
পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় শহরেও ইফতার মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে শহীদ পরিবার ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সংযোগ জোরদার করবে দলটি।

সর্বাধিক পঠিত

অভয়নগরে রোমান জুট মিলে অগ্নিকাণ্ড:

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: ধানমন্ডিতে মিলনমেলা ও ইফতার মাহফিল

আপডেট: ১০:৫৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬