০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নরসিংদীতে কিশোরী হত্যা: মূলহোতা নূরা গাজীপুর থেকে গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪০

নরসিংদী নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার সামনে থেকে অপহৃত কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হলো।

নিহত ১৫ বছর বয়সী ওই কিশোরীর পরিবারের অভিযোগ, ১৫ দিন আগে নূরার নেতৃত্বে একদল যুবক তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আহাম্মাদ আলী দেওয়ানের কাছে বিচার চায় পরিবারটি। কিন্তু বিচার না করে উল্টো অপরাধীদের সাথে রফাদফা করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তিনি। এমনকি কিশোরীর পরিবারকে গ্রাম ছাড়ার হুমকিও দেওয়া হয়।
বিচারের দাবি করায় ক্ষিপ্ত হয়ে গত বুধবার রাতে খালার বাড়ি যাওয়ার পথে বাবার সামনে থেকেই কিশোরীকে অপহরণ করে নূরা ও তার সহযোগীরা। পরদিন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি সরিষাখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার রাতেই ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে অন্যতম আসামি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আহাম্মাদ আলী দেওয়ান। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার রাতে তাকে দল থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি।
:
: ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জন।: নূরা, আহাম্মদ আলী দেওয়ান, ইমরান দেওয়ান, এবাদুল্লাহ, আইয়ুব ও গাফফার।
: ধর্ষণ, অপহরণ, হত্যা এবং তথ্য গোপন ও অপরাধে সহায়তা।
পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

নরসিংদীতে কিশোরী হত্যা: মূলহোতা নূরা গাজীপুর থেকে গ্রেফতার

আপডেট: ১০:০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬