০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চৌগাছায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩২

যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক সবার অগোচরে বিষাক্ত কীটনাশক পান করে মাহাতাব উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাহাতাব উদ্দিন চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের পেটভরা গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে মাহাতাব উদ্দিন সবার অলক্ষ্যে বিষাক্ত কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের ছেলে মোহাম্মদ সজীব হোসেন সাংবাদিকদের জানান, তার বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ধারণা, দীর্ঘস্থায়ী মানসিক অবসাদ বা অসুস্থতা সইতে না পেরেই তিনি বিষপানের মতো চরম পথ বেছে নিয়েছেন।

যশোর কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

চৌগাছায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা:

আপডেট: ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬