০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় পল্লী চিকিৎসক হত্যা: প্রধান আসামি চাকরিচ্যুত পুলিশ সদস্য মশিউর গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৫

যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমীন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই মামলার প্রধান আসামি ও চাকরিচ্যুত পুলিশ সদস্য গাজী মশিউর রহমান এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে রাজধানী ঢাকার একটি এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত প্রধান আসামি গাজী মশিউর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলাইতলা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

গত ১৯ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন পল্লী চিকিৎসক আল-আমীন। পথিমধ্যে গাতীপাড়া কুলপালা গ্রামে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। এই নৃশংস ঘটনার পর নিহতের ছোট ভাই বাদী হয়ে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে উঠে আসে যে, আল-আমীনের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী ছিলেন এই সাবেক পুলিশ সদস্য মশিউর রহমান। পারিবারিক শত্রুতা ও ব্যক্তিগত আক্রোশ থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার।
: ঘটনার পরপরই পুলিশ সন্দেহভাজন ৩ জনকে আটক করে আদালতে পাঠিয়েছিল।
: সর্বশেষ অভিযানে মূল পরিকল্পনাকারী মশিউরকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্তে বড় অগ্রগতি হলো।

শার্শা থানার ওসি মারুফ হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে অধিকতর তদন্ত চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পল্লী চিকিৎসক হত্যা: প্রধান আসামি চাকরিচ্যুত পুলিশ সদস্য মশিউর গ্রেপ্তার

আপডেট: ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬