০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীদের মরদেহ দেশে আসবে বিনা খরচে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪১

বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ পরিবহনে নতুন দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে দ্রুততম সময়ে এবং নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এই বিশেষ অ্যাম্বুলেন্স সেবা পরিচালিত হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, আগে থেকে তিনটি গাড়ি কর্মরত থাকলেও আজ আরও দুটি আধুনিক ফ্রিজিং অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় এই সেবার পরিধি আরও বাড়লো। এর ফলে শোকসন্তপ্ত পরিবারগুলো আরও দ্রুত তাদের স্বজনের মরদেহ বুঝে পাবেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তাদের কষ্টের বিনিময়ে দেশের অর্থনীতি সচল থাকে। তাই প্রবাসী কর্মীদের কল্যাণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি আরও বলেন:
“প্রবাসীদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে বর্তমানে যে খরচ হয়, তা ভবিষ্যতে শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে মন্ত্রণালয়। আমরা এমন একটি ব্যবস্থা নিতে যাচ্ছি যাতে সম্পূর্ণ বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনা সম্ভব হয়।”
>
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বিমানবন্দর থেকে দেশের যেকোনো প্রান্তে মরদেহ নিখরচায় পৌঁছে দিতে এই ফ্রিজিং গাড়িগুলো কাজ করবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই সেবাটি আরও আধুনিক ও জনবান্ধব করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

প্রবাসীদের মরদেহ দেশে আসবে বিনা খরচে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট: ০৩:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬