০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যশোরে যুবককে কুপিয়ে ফেলে রেখে গেল দুর্বৃত্তরা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৩

যশোর সদর উপজেলার সরিষাডাঙ্গায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে নাসিম (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
আহত নাসিম যশোর কোতোয়ালি মডেল থানাধীন কাশেমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের রাকিবের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময়ে সরিষাডাঙ্গা নামক স্থানে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতনামা হামলাকারীরা নাসিমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে নির্জন স্থানে ফেলে রেখে যায়।
হামলার পর দীর্ঘ সময় তিনি সেখানে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, নাসিমের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

ঠিক কী কারণে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে সরিষাডাঙ্গা ও ডাকাতিয়া গ্রাম এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্বের সাথে দেখছেন। জড়িতদের শনাক্ত করতে এবং হামলার নেপথ্যে থাকা কারণ উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে যুবককে কুপিয়ে ফেলে রেখে গেল দুর্বৃত্তরা

আপডেট: ১১:৪২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬