০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাঘারপাড়ায় ঝাড়ু মিছিল: ব্যারিস্টার কাজল ও সোহাগের বহিষ্কার দাবিতে উত্তাল রাজপথ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩৭

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী সোহাগের বহিষ্কার দাবিতে উত্তাল হয়ে উঠেছে যশোরের বাঘারপাড়া। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এই দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে ‘সচেতন বাঘারপাড়া নারী সমাজ’।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাঘারপাড়া উপজেলার প্রধান প্রধান সড়কে এই নজিরবিহীন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কয়েকশ নারীর অংশগ্রহণে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ মোড় ও এলাকা প্রদক্ষিণ করে। এসময় আন্দোলনকারীরা অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের কুশপুত্তলিকা প্রদর্শন করেন। মিছিল করে
সমাবেশে বক্তব্য রাখা নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) সংসদীয় আসনকে কেন্দ্র করে একটি মহল সুপরিকল্পিতভাবে দলীয় ঐক্য বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা বলেন:
“ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও নূরে আলম সিদ্দিকী সোহাগের সাম্প্রতিক কিছু বিতর্কিত কর্মকাণ্ডে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে চরম বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের এসব অপতৎপরতা দলের ভাবমূর্তিকে জনসাধারণের কাছে প্রশ্নবিদ্ধ করছে।”
>
বিক্ষুব্ধ নারী নেত্রীরা হুশিয়ারি দিয়ে বলেন, দলের ভেতরে থেকে যারা ষড়যন্ত্রের জাল বুনছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তারা অবিলম্বে কেন্দ্রীয় হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেন এবং ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করে বাঘারপাড়া বিএনপিকে কলঙ্কমুক্ত করার জোরালো দাবি জানান।
দলের স্বার্থ রক্ষায় এবং যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

বাঘারপাড়ায় ঝাড়ু মিছিল: ব্যারিস্টার কাজল ও সোহাগের বহিষ্কার দাবিতে উত্তাল রাজপথ

আপডেট: ০৫:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬