০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: প্রতিপক্ষের হামলায় ৩ জন নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩৮

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় তিন জন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সিংগা ও বড়কুলা গ্রাম এলাকায় এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০) এবং ফেরদৌস (৪০)। তারা সবাই স্থানীয় সিংগা গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পারিবারিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাশোলপুর ইউনিয়নের সিংগা গ্রামে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব ও আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে সোমবার ভোরে বড়কুলা গ্রাম এলাকায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ও হামলায় ঘটনাস্থলেই তিন জন প্রাণ হারান। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।:
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।”

ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: প্রতিপক্ষের হামলায় ৩ জন নিহত

আপডেট: ০৯:২০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬