০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

শরণখোলায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১১:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১১

শরণখোলা উপজেলায় একটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই নাশকতামূলক কর্মকাণ্ড চালায় দুর্বৃত্তরা। এতে অফিসের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ তারা সোনাতলা গ্রামের ১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের ভেতর থেকে যেভাবেআগুনের লেলিহান শিখা দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে অফিসের ভেতরের চেয়ার-টেবিল ও প্রয়োজনীয় কাগজপত্র ভস্মীভূত হয়ে যায়। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা সুকৌশলে এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় বলে স্থানীয়দের ধারণা।

সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন:
“রাতের আঁধারে কাপুরুষের মতো আমাদের দলীয় কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই নাশকতার সাথে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।”

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, খবর পাওয়ার পরপরই রাতেই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের উৎস এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে সোনাতলা এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

রেমিট্যান্সে বড় লাফ: ২১ দিনেই এলো ২৩০ কোটি ডলার

শরণখোলায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ,

আপডেট: ০৭:১১:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬