০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঝিকরগাছায় ট্রাকের ওপর থেকে পড়ে চালক গুরুতর আহত,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫০

ঝিকরগাছা উপজেলার বাঁকড়া স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকের ওপর কাজ করার সময় নিচে পড়ে মাহবুব রহমান (৫০) নামে এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত মাহবুব রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার মাঝহাট গ্রামের মৃত বদরুদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, সকালে বাঁকড়া স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মালামাল লোড করার পর রশি দিয়ে বাঁধার কাজ করছিলেন মাহবুব। হঠাত অসাবধানতাবশত রশিটি ছিঁড়ে গেলে তিনি ভারসাম্য হারিয়ে ট্রাকের ওপর থেকে সরাসরি নিচের পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় ও অন্য চালকরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেছেন। তবে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন:
ওপর থেকে শক্ত রাস্তায় পড়ার কারণে তার মাথায় অভ্যন্তরীণ চোট লেগেছে।
বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক ও আশঙ্কাজনক।
পেশায় ট্রাকচালক মাহবুবের এই আকস্মিক দুর্ঘটনায় তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

ঝিকরগাছায় ট্রাকের ওপর থেকে পড়ে চালক গুরুতর আহত,

আপডেট: ০৫:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬