০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় ভাষা শহীদদের প্রতি আলহাজ্ব নুরুজ্জামান লিটনের গভীর শ্রদ্ধা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪০

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের কান্ডারী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
শনিবার সকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সাথে উপস্থিত ছিলেন:শার্শা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ যুবদল, কৃষক দল ও মৎস্যজীবী দলের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ।
গণমানুষের নেতা হিসেবে পরিচিত আলহাজ্ব নুরুজ্জামান লিটন এই সময় গণমাধ্যম ও উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন:
“একুশ আমাদের অহংকার, আমাদের চেতনা ও আত্মপরিচয়ের ভিত্তি। ১৯৫২ সালের এই দিনে আমাদের পূর্বসূরীরা বুকের রক্ত দিয়ে মায়ের ভাষার মর্যাদা রক্ষা করেছিলেন। সেই চেতনাকে ধারণ করেই আমাদের আগামীর পথ চলতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, একুশের আত্মত্যাগ আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা নত না করার প্রেরণা যোগায়।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

শার্শায় ভাষা শহীদদের প্রতি আলহাজ্ব নুরুজ্জামান লিটনের গভীর শ্রদ্ধা

আপডেট: ১১:৫২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬